স্বপ্নদৃক্চিত্ত দৃশ্যাস্তে ন বিদ্যন্তে ততঃ পৃথক্।
তথা তদ্দৃশ্যমেবেদং স্বপ্নদৃক্চিত্তমিষ্যতে॥৬৪
অন্বয়: স্বপ্নদৃক্-চিত্তদৃশ্যাঃ (স্বপ্নে ব্যক্তি যেসব বস্তু দর্শন করে); তে (তারা); ততঃ (সেই ব্যক্তির মন থেকে); পৃথক্ ন বিদ্যন্তে (পৃথক কোন অস্তিত্ব নেই); তথা ইদং স্বপ্নদৃক্ চিত্তম্ (সেইরূপ স্বপ্ন দেখছে এমন মানুষের মন); তদ্দৃশ্যম্ এব ইষ্যতে (কেবল তার দ্বারাই অনুভূতি হয় [অর্থাৎ এই মন তার থেকে পৃথক নয়])।
সরলার্থ: মানুষ স্বপ্নে যেসব বস্তু দেখে সেগুলি তার মনের সৃষ্টি। বস্তুত তার মনও ঐসব বস্তু থেকে স্বতন্ত্র নয়।
ব্যাখ্যা: স্বপ্নে যা কিছু দেখা যায় তা মনেরই সৃষ্টি। মন এবং মন-কল্পিত বস্তু অভিন্ন। একইভাবে বলা যায় আমি ও আমার মন অভিন্ন।