স্বপ্নদৃক্ প্রচরন্ স্বপ্নে দিক্ষু বৈ দশসু স্থিতান্।
অণ্ডজান্ স্বেদজান্ বাঽপি জীবান্ পশ্যতি যা সদা॥৬৩
অন্বয়: স্বপ্নদৃক্ (যে ব্যক্তি স্বপ্ন দেখছে); স্বপ্নে প্রচরন্ বৈ দশসু দিক্ষু (স্বপ্নে নানা দিকে বিচরণ করে); স্থিতান্ যান্ অণ্ডজান্ স্বেদজান্ বা অপি জীবান্ পশ্যতি সদা (এবং [ভ্রমণকালে] সে নানারকমের প্রাণী দেখে—কেউ অণ্ডজাত, কেউ স্বেদজাত ইত্যাদি)।
সরলার্থ: স্বপ্নকালে মানুষ চতুর্দিকে ঘুরে বেড়ায় এবং নানা ধরনের প্রাণী দেখতে পায়—কোনটি অণ্ডজাত (যেমন পাখী) কোনটি বা স্বেদজাত (যেমন মশা) প্রভৃতি।
ব্যাখ্যা: স্বপ্নে নানা অভিজ্ঞতা হয়ে থাকে। কিন্তু সে সবই মিথ্যা। যা দেখা যায় তাই যে শুধু মিথ্যা তা নয়, যা শোনা যায় তাও মিথ্যা।