মিত্রাদ্যৈঃ সহ সংমন্ত্র্য সংবুদ্ধো ন প্রপদ্যতে।
গৃহীতং চাপি যৎ কিঞ্চিৎ প্রতিবুদ্ধো ন পশ্যতি॥৩৫
অন্বয়: [স্বপ্নে] মিত্রাদ্যৈঃ সহ সংমন্ত্র্য (মানুষ নিজেকে বন্ধুদের সঙ্গে গল্প করছে দেখতে পায়); সংবুদ্ধঃ (কিন্তু যখন তার ঘুম ভেঙে যায়); ন প্রপদ্যতে (সে আর তা খুঁজে পায় না); যৎ কিঞ্চিৎ গৃহীতং চ (সে স্বপ্নে যা কিছু পায়); প্রতিবুদ্ধঃ (যখন জেগে ওঠে); অপি ন পশ্যতি (আর দেখতে পায় না)।
সরলার্থ: স্বপ্নে আমরা বন্ধুদের সঙ্গে গল্প করছি দেখতে পাই। কিন্তু ঘুম ভেঙে গেলে তা হারিয়ে যায়। আবার স্বপ্নে যা কিছু পাই জাগ্রত অবস্থায় সেগুলি আর দেখতে পাওয়া যায় না (যেমন স্বপ্নে হয়তো অনেক সোনা পেলাম, কিন্তু জেগে উঠে তা আর দেখা যায় না)।