ন যুক্তং দর্শনং গত্বা কালস্যানিয়মাদৃগতৌ।
প্রতিবুদ্ধশ্চ বৈ সর্বস্তস্মিন্ দেশে ন বিদ্যতে॥৩৪
অন্বয়: গতৌ (নানা জায়গায় ঘুরে বেড়ানো); কালস্য অনিয়মাৎ (কাল বলে কিছু নেই); গত্বা দর্শনং ন যুক্তম্ (এইসব স্থানে গিয়ে যে নানারকমের বস্তু দেখছ); বৈ (এই কারণে); সর্বঃ প্রতিবুদ্ধঃ (যারা ঘুম থেকে জেগে ওঠে); তস্মিন্ দেশে ন বিদ্যতে (স্বপ্নে যেসব জায়গায় তারা ছিল, সেইসব জায়গায় আর নিজেদের দেখে না)।
সরলার্থ: আমরা স্বপ্নে নানা জায়গায় ঘুরে বেড়াই এবং সেইসব জায়গায় নানা জিনিস দেখতে পাই। কিন্তু সেই সময়ে আমাদের সেখানে থাকা এবং নানা বস্তু দেখা শুধু সময়ের বিচারেই অসম্ভব বলে বোঝা যায়। এইজন্যই যখন স্বপ্ন ভেঙে জেগে উঠি তখন সেইসব জায়গায় আর নিজেদের দেখা যায় না।