সৃষ্টিরিতি সৃষ্টিবিদো লয় ইতি চ তদ্বিদঃ।
স্থিতিরিতি স্থিতিবিদঃ সর্বে চেহ তু সর্বদা॥২৮
অন্বয়: সৃষ্টিবিদঃ সৃষ্টিঃ ইতি লয় ইতি তৎ বিদঃ, স্থিতিঃ ইতি স্থিতিবিদঃ (পুরাণ মতে সৃষ্টি, স্থিতি এবং লয় এ সবই সত্য); সর্বে চ সর্বদা ইহ তু (এইসব এবং এছাড়াও অন্যান্য যা-কিছু মানুষ কল্পনা করে সবই আত্মার উপর আরোপিত)।
সরলার্থ: পুরাণ মতে সৃষ্টি, স্থিতি এবং লয় এ সবই সত্য। এইসব এবং এছাড়াও অন্যান্য যা-কিছু মানুষ কল্পনা করে, তা সবই আত্মার উপর আরোপিত।
ব্যাখ্যা: আচার্য শঙ্কর ২০ থেকে ২৮ এই শ্লোকগুলি ব্যাখ্যা করা প্রয়োজন মনে করেননি। এদের কোন গুরুত্ব নেই। লোকের বিশ্বাস, জনশ্রুতি এবং কুসংস্কারের উপর ভিত্তি করেই এই শ্লোকগুলি বলা হয়েছে। স্পষ্টতই এগুলিকে উপেক্ষা করা যায় এবং শঙ্কর তাই করেছেন।
এইসব ধারণা যেন দড়ির উপর সাপ, জলধারা বা ঐ জাতীয় কোন বস্তুকে ব্রহ্মের কারণ-অবস্থার উপর আরোপ করা হয়েছে।