মন ইতি মনোবিদো বুদ্ধিরিতি চ তদ্বিদঃ।
চিত্তমিতি চিত্তবিদো ধর্মাধর্মৌ চ তদ্বিদঃ॥২৫
অন্বয়: মনোবিদঃ মনঃ ইতি (কোন কোন ব্যক্তি বলেন মনই আত্মা); বুদ্ধিঃ ইতি তৎ বিদঃ (অন্যেরা বলেন বুদ্ধিই আত্মা); চিত্তম্ ইতি চিত্তবিদঃ (কারও [বৌদ্ধদের একাংশের] মতে সবকিছু মনেই রয়েছে, বাইরে নয়); ধর্মাধর্মৌ তৎ বিদঃ (কারও মতে, আমাদের কি করা উচিত আর কি উচিত নয় এ ব্যাপারে বৈদিক বিধিনিষেধই শেষ কথা)।
সরলার্থ: কিছু মানুষের মতে মনই আত্মা। আবার কারও মতে বুদ্ধিই আত্মা। বৌদ্ধদের মধ্যে এক গোষ্ঠী মনে করেন যে আমাদের মনেই সবকিছু আছে, বাইরে নয়। আর এক গোষ্ঠীর চিন্তাবিদরা মনে করেন যে বেদের শিক্ষাই একমাত্র সত্য। আমাদের কোন্ কাজ করা উচিত আর কোন্টা করা উচিত নয়, এ ব্যাপারে বেদের নির্দেশ মেনে চলাই আমাদের কর্তব্য।