তৈজসস্যোত্ববিজ্ঞান উৎকর্ষো দৃশ্যতে স্ফূটম্।
মাত্ৰাসংপ্রতিপত্তৌ স্যাদুভয়ত্বং তথাবিধম্॥২০
অন্বয়: তৈজসস্য উত্ব বিজ্ঞানে (যদি তুমি জান যে ‘তৈজস’ [আত্মার স্বপ্নাবস্থা] হল উকার); উৎকর্ষঃ ([এর] শ্রেষ্ঠত্ব); স্ফুটং দৃশ্যতে (তখন তোমার কাছে তা স্পষ্ট); মাত্রা সংপ্রতিপত্তৌ (যদি এর অবস্থান বিবেচনা কর); স্যাৎ উভয়ত্বম্ (মধ্যবর্তীরূপে আছে); তথাবিধম্ (এটি স্পষ্ট)।
সরলার্থ: যদি তৈজসকে ‘উ’ হিসেবে আমরা দেখি, তাহলে এর শ্রেষ্ঠত্ব স্পষ্টই বুঝতে পারব। (উ-কারের মতোই) তৈজসও দুই অবস্থার মধ্যে রয়েছে। এর দ্বারা তৈজসের গুরুত্বকে প্রতিষ্ঠা করা হয়েছে।
ব্যাখ্যা: উ-কার যেমন অ এবং ম এর মধ্যবর্তী, ঠিক তেমনি তৈজসও বিশ্ব ও প্রাজ্ঞের মধ্যবর্তী অবস্থা। এই কারণেই তৈজস ও উ-কার এক ও অভিন্ন।
অ, উ এবং ম যথাক্রমে বিশ্ব, তৈজস ও প্রাজ্ঞের প্রতীক। অর্থাৎ (অ, উ, ম) এরা আত্মার বিভিন্ন অবস্থার প্রতীক।