তৌ হোচতুৰ্যথৈবেদমাবাং ভগবঃ সাধ্বলংকৃতৌ সুবসনৌ পরিষ্কৃতৌ স্ব এবমেবেমৌ ভগবঃ সাধ্বলঙ্কৃতৌ সুবসনৌ পরিষ্কৃতাবিত্যেষ আত্মেতি হোবাচৈতদমৃতমভয়মেতদ্ ব্রহ্মেতি তৌ হ শান্তহৃদয়ৌ প্ৰব্ৰজতুঃ ॥ ৩
অন্বয় : তৌ (তাহারা দুই জন) হ ঊচতুঃ (বলিল)—যথা এব (যেমন) ইদম্ (এই প্রকার) আবাম্ (আমরা দুই জন) ভগবঃ সাধু+অলংকৃতৌ সুবসনৌ, পরিষ্কৃতৌ স্বঃ (আছি,) এবম্ এব (এই প্রকারই) ইমৌ (জলে দৃষ্ট এই দুই জন) ভগবঃ! সাধ্বলঙ্কৃতৌ, সুবসনৌ পরিষ্কৃতৌ ইতি। এষঃ (এই) আত্মা ইতি হ উবাচ—এতৎ (ইহা) অমৃতম্, অভয়ম্; এতৎ ব্রহ্ম ইতি। তৌ (তাহারা দুইজন) হ শান্তহৃদয়ৌ (শান্তহৃদয় হইয়া) প্রবব্রজতুঃ (প্রতিগমন করিল)।
সরলার্থ : তাঁহারা বলিলেন—’ভগবান, এই আমরা যেমন সুন্দর অলঙ্কারে ও বসনে সজ্জিত এবং পরিষ্কৃত, তেমনি জলের মধ্যে দুইজনও সুন্দর অলঙ্কারে ও বসনে ভূষিত এবং পরিষ্কৃত।’ প্রজাপতি বলিলেন—’ইনিই আত্মা; ইনিই অমৃত ও অভয়, ইনিই ব্ৰহ্ম।’ তখন দুইজনে শান্তহৃদয়ে ফিরিয়া গেলেন।