তৌ হ প্রজাপতিরুবাচ সাধ্বলঙ্কৃতৌ সুবসনৌ পরিষ্কৃতৌ ভূত্বোদশরাবেহ-বেক্ষেথামিতি। তৌ হ সাধ্বলঙ্কৃতে সুবসনৌ পরিষ্কৃতৌ ভূত্বোদশরাবেহ-বেক্ষাচক্রাতে। তৌ হ প্রজাপতিরুবাচ কিং পশ্যথ ইতি ॥ ২
অন্বয় : তৌ (তাহাদিগকে) হ প্রজাপতিঃ উবাচ—সাধু+অলংকৃতৌ (সুন্দর বেশে অলংকৃত) সুবসনৌ (সুবসন পরিহিত) পরিষ্কৃতৌ (পরিষ্কৃত) ভূত্বা (হইয়া) উদশরাবে (উদকপূর্ণ পাত্রে) অবেক্ষেথাম্ (দেখ) ইতি। তৌ হ সাধু+অলঙ্কৃতৌ সুবসনৌ পরিষ্কৃতৌ ভূত্বা উদশরাবে অবেক্ষাম্+চক্রাতে (১মঃ)। তৌ হ প্রজাপতিঃ উবাচ—কিম্ পশ্যথঃ? ইতি (১মঃ)।
সরলার্থ : প্রজাপতি তাহাদিগকে বলিলেন—’সুন্দর অলঙ্কার ও বসনে সজ্জিত এবং পরিষ্কৃত হইয়া জলপূর্ণ পাত্রে দেখ।’ তাঁহারা সুন্দর অলঙ্কারে ভূষিত হইয়া সুন্দর বস্ত্র পরিয়া এবং পরিষ্কৃত হইয়া জলপূর্ণ পাত্রে দেখিলেন। প্রজাপতি জিজ্ঞাসা করিলেন, ‘কি দেখিলে?’