উদশরাব আত্মানমবেক্ষ্য যদাত্মনো ন বিজানীথস্তন্মে প্রতমিতি। তৌ হোদশরাবেহবেক্ষাংচক্রাতে। তৌ হ প্রজাপতিরুবাচ কিং পশ্যথ ইতি। তৌ হোচতুঃ সর্বমেবেদমাবাং ভগব আত্মানং পশ্যাব আলোমভ্য আনখেভ্যঃ প্রতিরূপমিতি ॥ ১
অন্বয় : উদশরাবে (উদকপূর্ণ শরাবে; শরাব=পাত্র) আত্মানম (আপনাকে) অবেক্ষ্য (দেখিয়া) যৎ (যাহা) আত্মনঃ (আত্মার) ন বিজানীথঃ (না জানিতে পার) তৎ (তাহা) মে (আমাকে) প্রতম্ (বল)। ইতি। তৌ (তাহারা দুই জন) হ উদশরাবে অবেক্ষাম্+ চক্রাতে (দর্শন করিয়াছিল); তৌ হ প্রজাপতিঃ উবাচ—কিম্ (কি) পশ্যথঃ (দেখিলে)? ইতি। তৌ (তাহারা দুইজন) হ উচতুঃ (বলিল) সর্বম্ এব ইদম্ (এই সমুদয়ই) আবাম্ (আমরা দুই জন) ভগবঃ (ভগবন্!) আত্মানম্ (আপনাকে) পশ্যাবঃ (দেখিলাম) আলোমভ্যঃ (লোম পর্যন্ত) আনখেভ্যঃ (নখ পর্যন্ত) প্রতিরূপম্ (প্রতিমূর্তিকে) ইতি।
সরলার্থ : প্রজাপতি বলিলেন—’জলপূর্ণ পাত্রে নিজেকে দেখিয়া আত্মার সম্বন্ধে যাহা বুঝিবে না, তাহা আমাকে জিজ্ঞাসা করিও।’ তাঁহারা জলপূর্ণ পাত্রে নিজেদের দেখিলেন। তখন প্রজাপতি তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন—’কি দেখিলে?” তাঁহারা বলিলেন, “ভগবান, আমরা সমগ্র আত্মা—লোম ও নখ পর্যন্ত ইহার প্রতিমূর্তি দেখিলাম।