তৌ হ দ্বাত্রিংশতং বর্ষাণি ব্রহ্মচর্যমূষতুস্তৌ হ প্রজাপতিরুবাচ কিমিচ্ছন্তাব-বাস্তমিতি তৌ হোচতুর্থ আত্মাপহতপাদ্মা বিজরো বিমৃত্যুর্বিশোকো বিজিঘৎসোহপিপাসঃ সত্যকামঃ সত্যসংকল্পঃ সোহন্বেষ্টব্যঃ স বিজিজ্ঞাসিতব্য স সর্বাংশ্চ লোকানাপ্নোতি সর্বাংশ্চ কামান্ যস্তমাত্মানমনুবিদ্য বিজ্ঞানাতীতি ভগবতো বচো বেদয়ন্তে তমিচ্ছন্তাববাস্তমিতি ॥ ৩
অন্বয় : তৌ (তাহারা দুইজন) হ দ্বাত্রিংশতম্ বর্ষাণি (৩২ বৎসর) ব্রহ্মচর্যম্ ঊষতুঃ (ব্রহ্মচর্য অবলম্বন করিয়া বাস করিয়াছিল)। তৌ হ প্রজাপতিঃ উবাচ (বলিলেন) কিম্ (কি) ইচ্ছন্তৌ (ইচ্ছা করিয়া) অবাস্তম্ (বৈদিক, দুইজনে বাস করিয়াছ) ইতি। তৌ হ ঊচতুঃ (বলিল)—যঃ আত্মা অপহতপাপ্পা, বিজরঃ বিমৃত্যুঃ বিশোকঃ বিজিঘৎসঃ অপিপাসঃ সত্যকামঃ সত্যসঙ্কল্পঃ (৮।১।৫ দ্রঃ), সঃ অন্বেষ্টব্যঃ, সঃ বিজিজ্ঞাসিতব্যঃ। সঃ সর্বান্ চ লোকান্ আপ্নোতি, সর্বান্ চ কামান্—যঃ তম্ আত্মানম্ অনুবিদ্য বিজানাতি ইতি (৮।৭।১ দ্রঃ)—ভগবতঃ বচঃ (ভগবানের বাক্যকে) বেদয়ন্তে (জ্ঞাপন করেন; ইহার কর্তা ‘জ্ঞানিগণ’ উহ্য)। তম্ (সেই আত্মাকে) ইচ্ছন্তৌ (ইচ্ছা করিয়া) অবাস্তন্ (বৈদিক অবাস; বাস করিয়াছি)। ইতি।
সরলার্থ : তাঁহারা দুইজন বত্রিশ বৎসর ব্রহ্মচর্য পালন করিয়া সেখানে রহিলেন। তখন প্রজাপতি তাঁহাদের জিজ্ঞাসা করিলেন—’তোমরা কেন এখানে আছ?” তাঁহারা বলিলেন—’যে আত্মা নিষ্পাপ, জরারহিত, মৃত্যু-শোক-ক্ষুধা-পিপাসারহিত, যিনি সত্যকাম ও সত্যসঙ্কল্প—তাহাকেই অন্বেষণ করা এবং জানা প্রয়োজন। যিনি এই আত্মাকে জানেন, তিনি সর্বলোক ও কাম্যবস্তু লাভ করেন—ইহাই আপনার বাণী। সেই আত্মাকেই জানিবার ইচ্ছায় আমরা দুইজনে এখানে রহিয়াছি।