তদেষ শ্লোকঃ—শতং চৈকা চ হৃদয়স্য নাড্যস্তাসাং মূর্ধানমভিনিঃসৃতৈকা। তয়োমায়ন্নমৃতত্বমেতি বিষ্ণুগুনা উৎক্রমণে ভবন্তি উৎক্রমণে ভবন্তি ॥ ৬
অন্বয় : তৎ (সে বিষয়ে) এষঃ (এই) শ্লোকঃ—শতম্ চ একা চ (১০১টি) হৃদয়স্য (হৃদয়ের) নাড্যঃ (নাড়ীসমূহ)। তাসাম্ [একা] (তাহাদিগের একটি নাড়ী) মূর্ধানম্ অভি (মূর্ধার অভিমুখে) নিঃসৃতা (নিঃসৃত হইয়া) একা। তয়া (সেই নাড়ীর দ্বারা) ঊর্ধ্বম্ আয়ন্ (ঊর্ধ্বদিকে গমন করিয়া) অমৃতত্বম্ এতি (প্রাপ্ত হয়)। বিম্ব [ভবন্তি] (নানাদিকে গতিবিশিষ্ট হয়) অন্যাঃ (অন্য নাড়ীসমূহ) উৎক্রমণে (উৎক্রমণ বিষয়ে) ভবন্তি, উৎক্রমণে ভবন্তি (কঠ ২।৩।১৬)।
সরলার্থ : এই বিষয়ে এই শ্লোক আছে—হৃদয়ের একশত একটি নাড়ী আছে, তাহাদের মধ্যে একটি মূর্ধা পর্যন্ত গিয়াছে। যিনি এই নাড়ীদ্বারা ঊর্ধ্বদিকে যান, তিনি অমৃতত্ব লাভ করেন। অন্য যে সব নাড়ী বিভিন্নদিকে যায় তাহাদের দ্বারা কেবল দেহত্যাগই হইয়া থাকে।