অথ যত্রৈতদবলিমানং নীতো ভবতি তমভিত আসীনা আহুর্জানাসি মাং জানাসি মামিতি। স যাবদমাচ্ছরীরাদৎক্রান্তো ভবতি তাবজ্জানাতি ॥৪
অন্বয় : অথ যত্র (যখন) এতৎ (এষঃ, এই জীব) অবলিমানম্ (দৌর্বল্য) নীতঃ ভবতি (প্রাপ্ত হয়) তম্ অভিতঃ (তাহার চারিদিকে) আসীনাঃ (আসীন হইয়া) আহুঃ (বলিয়া থাকে) জানাসি মাম্ (আমাকে কি চেন?) জানাসি মাম্ ইতি—সঃ (সে) যাবৎ (যে পর্যন্ত) অস্মাৎ শরীরাৎ (এই শরীর হইতে) অনুৎক্রান্তঃ ভবতি (উৎক্রান্ত না হয়) তাবৎ (সেই পর্যন্ত) জানাতি (চিনিতে পারে)।
সরলার্থ : যখন মানুষ (রোগগ্রস্ত হইয়া) অত্যন্ত দুর্বল হয়, তখন সকলে তাহাকে চারিদিকে ঘিরিয়া বসিয়া জিজ্ঞাসা করে—’আমাকে কি চেন?’ যতক্ষণ এই দেহ হইতে সে চলিয়া না যায়, ততক্ষণ পর্যন্ত সে তাহাদিগকে চিনিতে পারে।