তদ্য এবৈতাবরং চ ণ্যং চার্ণবৌ ব্রহ্মলোকে ব্রহ্মচর্যেণ্যনুবিন্দন্তি, তেষামেবৈষ ব্রহ্মলোকস্তেষাং সর্বেষু লোকেষু কামচারো ভবতি ॥ ৪
অন্বয় : তৎ যে (যাহারা) এব এতৌ (এই দুই) অরম্ চ ণ্যম্ চ (‘অর’ ও ‘ণ্য’ নামক) অর্ণবৌ (অর্ণবদ্বয়কে) ব্রহ্মলোকে ব্রহ্মচর্যেণ (ব্রহ্মচর্যদ্বারা) অনুবিন্দন্তি (লাভ করেন), তেষাম্ (তাহাদিগের) এব এষঃ (এই) ব্রহ্মলোকঃ; তেষাম্ সর্বেষু লোকে (সর্বলোকে) কামচারঃ (স্বাধীন আচরণ) ভবতি (হয়)।
সরলার্থ : যাঁহারা ব্রহ্মচর্য দ্বারা সেই ব্রহ্মলোকে ‘অর’ ও ণ্য’ নামে দই সমুদ্র লাভ করেন, ব্রহ্মলোক তাঁহাদেরই; সর্বলোকে তাঁহাদের যথেচ্ছ গতি হয়।