তদ্ য এবৈতং ব্ৰহ্মলোকং ব্ৰহ্মচর্যে ণানুবিন্দন্তি তেষামেবৈষ ব্রহ্মলোকস্তেষাং সর্বেষু লোকেষু কামচারো ভবতি ॥ ৩
অন্বয় : তৎ+যে (যাহারা) এব এতম্ ব্রহ্মলোকম্ (এই ব্রহ্মলোককে) ব্ৰহ্মচর্যেণ (ব্রহ্মচর্য দ্বারা) অনুবিন্দন্তি (লাভ করেন) তেষাম্ এব তাহাদিগেরই) এষঃ (এই) ব্ৰহ্মলোকঃ; তেষাম্ সর্বেষু লোকেষু (সমুদয় লোকে) কামচারঃ ভবতি।
সরলার্থ : যাঁহারা ব্রহ্মচর্য দ্বারা এই ব্রহ্মলোক লাভ করেন, এই ব্ৰহ্মলোক তাঁহাদেরই। সমস্ত লোকেই তাঁহারা স্বচ্ছন্দে বিচরণ করেন।