তস্মাদ্বা এতং সেতুং তীত্বাহন্ধঃ সন্ননদ্ধো ভবতি বিদ্ধঃ সন্নবিদ্ধো ভবত্যু-পতাপী সন্ননুপতাপী ভবতি তস্মাদ্বা এতং সেতুং তীত্বাপি নক্তমহরেবা-ভিনিষ্পদ্যতে সকৃদ্ধিভাতো হোবৈষ ব্ৰহ্মলোকঃ ॥ ২
অন্বয় : তস্মাৎ (সেইজন্য) বৈ এতম্ সেতুম্ (এই সেতুকে) তীত্বা (পার হইয়া) অন্ধঃ সন্ (অন্ধ হইলেও) অনন্ধঃ (চক্ষুষ্মান্, অন্ধ নয় এমন) ভবতি (হয়); বিদ্ধঃ সন্ (বিদ্ধ বা আহত হইলেও) অবিদ্ধঃ (বিদ্ধ নয়, এমন) ভবতি; উপতাপী সন্ (সন্তপ্ত হইলেও) অনুপতাপী (সন্তাপবিহীন; উপতাপী নয়, এমন) ভবতি। তস্মাৎ বৈ এতম্ সেতুম্ তীত্বা, অপি নক্তম্ (রাত্রিও) অহঃ এব (দিন রূপেই) অভিনিষ্পদ্যতে (প্রকাশিত হইয়া থাকে); সকৃৎ বিভাতঃ (নিত্য বিভাসিত) হি এব এষঃ (এই) ব্রহ্মলোকঃ।
সরলার্থ : এই সেতু পার হইলে অন্ধ চক্ষুষ্মান হয়, শোকক্লিষ্টের ক্লেশ থাকে না, সমস্ত ব্যক্তির সন্তাপ দূর হয়। এই সেতু উত্তীর্ণ হইলে রাত্রিও দিন হয়, কারণ ব্রহ্মলোক চির-জ্যোতির্ময়।