অথ যদি গীতবাদিত্ৰলোককামো ভবতি, সঙ্কল্পাদেবাস্য গীতবাদিতে সমুত্তিষ্ঠতস্তেন গীতবাদিত্রলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৮
অন্বয় : অথ যদি গীত-বাদিত্ৰ-লোককামঃ (বাদিত্র=বাদ্যযন্ত্র বা বাদ্য) ভবতি, সঙ্কল্গাৎ এব অস্য গীতবাদিত্রে (গীত ও বাদিত্র) সমুত্তিষ্ঠতঃ (উপস্থিত হয়), তেন গীত—বাদিত্র-লোকেন (গীত ও বাদিত্রের সহিত) সম্পন্নঃ মহীয়তে (১মঃ)।
সরলার্থ : আর যদি তিনি গীতবাদ্য-লোক কামনা করেন, সঙ্কল্পমাত্রই গীতবাদ্যলোক তাঁহার নিকট উপস্থিত হয় এবং তিনি গীতবাদ্যলোক লাভ করিয়া মহীয়ান হন।