অথ যদ্যন্নপানলোককামো ভবতি, সঙ্কল্পাদেবাস্যান্নপানে সমুত্তিষ্ঠত স্তেনানুপানলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৭
অন্বয় : অথ যদি অনুপান লোককামঃ ভবতি, সঙ্কল্গাৎ এব অস্য অন্নপানে (অন্ন ও পানীয়) সমুত্তিষ্ঠতঃ (উপস্থিত হয়); তেন অনুপান-লোকেন (অন্নপানরূপ লোকের সহিত) সম্পন্নঃ মহীয়তে।
সরলার্থ : আর যদি তিনি অনুপানরূপ-লোক কামনা করেন, সঙ্কল্পমাত্রই অনুপানরূপ-লোক তাঁহার নিকট উপস্থিত হয় এবং তিনি অনুপানলোক পাইয়া মহীয়ান হন।