অথ যদি সখিলোককামো ভবতি সঙ্কল্পাদেবাস্য সখায় সমুত্তিষ্ঠন্তি। তেন সখিলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৫
অন্বয় : অথ যদি সখিলোককামঃ ভবতি, সঙ্কল্পাৎ এব অস্য সখায়ঃ (সমুদয় সখা) সমুত্তিষ্ঠন্তি, তেন সখিলোকেন (সখাদিগের সহিত) সম্পন্নঃ মহীয়তে (১মঃ)।
সরলার্থ : আর যদি তিনি সখিলোক কামনা করেন, সঙ্কল্পমাত্রই সখিগণ তাঁহার নিকট উপস্থিত হন এবং তিনি সখিলোক পাইয়া মহীয়ান হন।