অথ যদি ভ্রাতৃলোককামো ভবতি, সঙ্কল্পাদেবাস্য ভ্রাতরঃ সমুত্তিষ্ঠন্তি। তেন ভ্রাতৃলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৩
অন্বয় : অথ যদি ভ্রাতৃলোককামঃ ভবতি, সঙ্কল্পাৎ এব অস্য ভ্রাতরঃ (ভ্রাতৃগণ) সমুত্তিষ্ঠন্তি, তেন ভ্রাতৃলোকেন (ভ্রাতৃগণের সহিত) সম্পন্নঃ মহীয়তে (১মঃ)।
সরলার্থ : আর তিনি যদি ভ্রাতৃলোক কামনা করেন, সঙ্কল্পমাত্রই ভ্রাতাগণ তাঁহার নিকট উপস্থিত হন এবং তিনি ভ্রাতৃলোক লাভ করিয়া মহীয়ান হন।