অথ যদি মাতৃলোককামো ভবতি সঙ্কল্পাদেবাস্য মাতরঃ সমুত্তিষ্ঠন্তি। তেন মাতৃলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ২
অন্বয় : অথ যদি মাতৃলোককামঃ ভবতি, সঙ্কল্পাৎ এব অস্য মাতরঃ (মাতৃগণ সমুত্তিষ্ঠন্তি, তেন মাতৃলোকেন (মাতৃগণের সহিত) সম্পন্নঃ মহীয়তে (১মঃ দ্রঃ)।
সরলার্থ : তিনি যদি মাতৃলোক কামনা করেন, সঙ্কল্পমাত্রই মাতাগণ তাঁহার নিকট উপস্থিত হন এবং তিনি মাতৃলোক লাভ করিয়া মহীয়ান হন।