যং যমন্তমভিকামো ভবতি যং কামং কাময়তে, সোহস্য সঙ্কল্পাদের সমুত্তিষ্ঠতি। তেন সম্পন্নো মহীয়তে ॥ ১০
অন্বয় : যম্ যম্ অন্তম্ (যে যে বিষয়ের বা প্রদেশের প্রতি) অভিকামঃ (অভিলাষী) ভবতি, যম্ কামম্ (যে যে কামনাকে) কাময়তে (কামনা করে), সঃ (তাহা) অস্য সঙ্কল্গাৎ এব সমুত্তিষ্ঠতি; তেন সম্পন্নঃ মহীয়তে (১মঃ)।
সরলার্থ : তিনি যে যে বিষয় (বা প্রদেশ) পাইতে ইচ্ছা করেন, যে কাম্যবস্তু কামনা করেন, সঙ্কল্পমাত্রই তাহা তাঁহার নিকট উপস্থিত হয় এবং তিনি উহা লাভ করিয়া মহিমান্বিত হন।