তং চেদ্ ব্রুয়ুরস্মিংশ্চেদিদং ব্রহ্মপুরে সর্বং সমাহিতং সর্বাণি চ ভূতানি সর্বে চ কামা যদৈতজ্জরা বাপ্নোতি প্রধ্বংসতে বা কিং ততোঽতিশিষ্যত ইতি ॥ ৪
অন্বয় : তম্ (আচার্যকে) চেৎ (যদি) ব্রুয়ুঃ (শিষ্যগণ বলেন) অস্মিন্ [ব্রহ্মপুরে] (এই ব্রহ্মপুরে) চেৎ ইদম্ [সর্বম্] (এই সমুদয়) ব্রহ্মপুরে সর্বম্ সমাহিতম্, সর্বাণি চ ভূতানি (সমুদয় ভূত) সর্বে চ কামাঃ (সমুদয় কামনা)—যদা (যখন) এতৎ (ইহা; এই শরীর) জরাঃ (বার্ধক্যদশাকে) বা আপ্নোতি (প্রাপ্ত হয়) প্রধ্বংসতে বা (কিংবা ধ্বংসপ্রাপ্ত হয়)—কিম্ (কি) ততঃ (তখন; কিংবা ইহা হইতে ‘পৃথক্’) অতিশিষ্যতে (অবশিষ্ট থাকে) ইতি।
সরলার্থ : শিষ্যগণ যদি আচার্যকে জিজ্ঞাসা করেন, ‘এই ব্রহ্মপুরে যদি সর্বভূত, সকল কামনা এই সমস্তই নিহিত থাকে, তবে এই দেহ যখন জরাগ্রস্ত হয় কিংবা ধ্বংসপ্রাপ্ত হয়, তখন কি অবশিষ্ট থাকে?