এবমেবৈষ মঘবন্নতি হোবাচৈতং ত্বেব তে ভূয়োহনুব্যাখ্যাস্যামি নো এবান্যত্রৈতস্মাদ্বসাপরাণি পঞ্চবর্ষাণীতি। স হাপরাণি পঞ্চ বর্ষাগ্যুবাস তান্যেকশতং সম্পেদুরেতত্তদ্ যদাত্তুরেকশতং হ বৈ বর্ষাণি মঘবান্ প্রজাপতৌ ব্রহ্মচর্যমুবাস তস্মৈ হোবাচ ॥ ৩
অন্বয় : এবম্ এব এষঃ, মঘবন্! ইতি হ উবাচ এতমু তু এব তে ভূয়ঃ অনু- ব্যাখ্যাস্যামি (৮।৯।৩)। নো (ন+উ, না) এর অন্যত্র (অন্য) এতস্মাৎ (প্রকৃত আত্মা হইতে)। বস (বাস কর) অপরাণি পঞ্চবর্ষাণি (আর পাঁচ বৎসর) ইতি। সঃ হ অপরাণি পঞ্চবর্ষাণি উবাস (বাস করিয়াছিল)। তানি (সেই সমুদয়) একশতম্ (১০১ বৎসর সম্পেদুঃ (পূর্ণ হইয়াছিল)। এতৎ (ইহা) তৎ (সেই জন্য) যৎ (যে) আহুঃ (লোকে বলে)) একশতম্ হ বৈ বর্ষাণি (১০১ বৎসর) মঘবান্ প্রজাপতৌ (প্রজাপতির নিকট) ব্রহ্মচর্যম্ উবাস (ব্রহ্মচারীরূপে বাস করিয়াছিল)। তস্মৈ (তাহাকে) হ উবাচ (বলিলেন) —
সরলার্থ : প্রজাপতি বলিলেন—ইন্দ্ৰ, ইহা এই রকমই। এই আত্মার বিষয়ে আবার তোমাকে উপদেশ দিব, ইহা ছাড়া অন্য কিছু ব্যাখ্যা করিব না। তুমি আরও পাঁচ বৎসর এখানে বাস কর। ইন্দ্র আরও পাঁচ বৎসর বাস করিলেন। সবশুদ্ধ একশ এক বৎসর হইল। এই জন্যই লোকে বলিয়া থাকে, ‘ইন্দ্র প্রজাপতির নিকট একশ এক বৎসর ব্রহ্মচর্য নিয়া বাস করিয়াছিলেন।’ (তখন) প্রজাপতি তাঁহাকে বলিলেন—।