স সমিপাণিঃ পুনরেয়ায় তং হ প্রজাপতিরুবাচ মঘবন্ যচ্ছান্তহৃদয়ঃ প্রাব্রাজীঃ কিমিচ্ছন্ পুনরাগম ইতি। স হোবাচ নাহ খল্বয়ং ভগব এবং সম্প্রত্যাত্মানং জানাত্যয়মহমস্মীতি, নো এবেমানি ভূতানি বিনাশমেবাপীতো ভবতি, নাহমত্র ভোগ্যং পশ্যামীতি ॥ ২
অন্বয় : সঃ সমিপাণিঃ পুনঃ এয়ায়। তম্ হ প্রজাপতিঃ উবাচ—মঘবন্! যৎ শান্তহৃদয়ঃ প্রাব্রাজীঃ কিম্ ইচ্ছন্ পুনঃ আগমঃ? ইতি (৮।৯।২)। সঃ হ উবাচ—নাহ খলু অয়ম্ ভগবঃ এবম্ সম্প্রতি আত্মানম্ জানাতি—অয়ম্ অহম্ অস্মি ইতি, নো এব ইমানি ভূতানি। বিনাশম্ এব অপীতঃ ভবতি। ন অহম্ অত্র ভোগ্যম্ পশ্যামি ইতি (৮। ১১। ১)।
সরলার্থ : (তখন) সমিধহস্তে ইন্দ্র আবার ফিরিয়া আসিলেন। প্রজাপতি তাঁহাকে বলিলেন—’ইন্দ্ৰ, তুমি শান্তহৃদয়ে চলিয়া গিয়েছিলে, আবার কি মনে করিয়া ফিরিয়া আসিলে?” ইন্দ্ৰ বলিলেন—’ভগবান্, এই সময়ে ইনি নিজের বিষয়েই জানিতে পারেন না যে ‘ইহাই আমি’ এবং ইনি প্রাণীদিগকেও জানিতে পারেন না। ঐ সময়ে ইহার যেন বিনাশ হয়। এ উপদেশে আমি কল্যাণ দেখিতেছি না।’