স সমিপাণিঃ পুনরেয়ায় তং হ প্রজাপতিরুবাচ মঘবন্ যচ্ছান্তহৃদয়ঃ প্রাব্রাজীঃ কিমিচ্ছন্ পুনরাগম ইনি স হোবাচ তদ্ যদ্যপীদং ভগবঃ শরীরমন্ধং ভবত্যনন্ধঃ স ভবতি যদি স্লামমগ্রামো নৈবৈষোহস্য দোষেণ দুষ্যতি ॥ ৩
৬১৬. ন বধেনাস্য হন্যকে নাস্য সাম্যেণ স্লামো মন্তিত্বৈবৈনং বিচ্ছাদয়ন্তীবা- প্রিয়বেত্তেব ভবত্যপি রোদিতীব, নাহমত্র ভোগ্যং পশ্যামীত্যেবমেবৈষ মঘবন্নিতি হোবাচৈতং ত্বেব তে ভূয়োহনুব্যাখ্যাস্যামি বসাহপরাণি দ্বাত্রিংশতং বর্ষাণীতি। স হাপরাণি দ্বাত্রিংশতং বর্ষাবাস তস্মৈ হোবাচ ॥ ৪
অন্বয় : সঃ সমিপাণিঃ পুনঃ এয়ায়। তম্ হ প্রজাপতিঃ উবাচ—মঘবন্! যৎ শান্তহৃদয়ঃ প্রাব্রাজীঃ, কিম, ইচ্ছন্, পুনঃ আগমঃ? ইতি (৮।১০।২)। সঃ হ উবাচ—তৎ যদি অপি ইদম্ ভগবঃ শরীরম্ অন্ধম্ ভবতি; অনন্ধঃ সঃ ভবতি; যদি স্লামম্, অস্ত্রামঃ; ন এব এষঃ অস্য দোষেণ দুষ্যতি (১মঃ)। ন বধেন অস্য হন্যতে ন অস্য স্ল্যম্যে স্রামঃ, ঘ্নন্তি তু এব এনম্, বিচ্ছাদয়ন্তি ইব, অপ্রিয়বেত্তা ইব ভবতি, অপি রোদিতি ইব। ন অহম্ অত্র ভোগ্যম্ পশ্যামি ইতি (২মঃ)। এবম্ এব এষঃ মঘবন্ ইতি হ উবাচ, এতম্ তু এব তে ভূয়ঃ অনুব্যাখ্যাস্যামি। বস অপরাণি দ্বাত্রিংশতম্ বর্ষাণি ইতি। সঃ হ অপরাণি দ্বাত্রিংশতম্ বর্ষাণি উবাস। তস্মৈ হ উবাচ—
সরলার্থ : (৩য় ও ৪র্থ মন্ত্র)—তিনি সমিধহস্তে আবার ফিরিলেন। প্রজাপতি তাঁহাকে জিজ্ঞাসা করিলেন—’ইন্দ্র, তুমি শান্তচিত্তে চলিয়া গিয়াছিলে, আবার কি মনে করিয়া ফিরিয়া আসিলে?’ ইন্দ্ৰ বলিলেন— ভগবান্, এই শরীর অন্ধ হইলে যদিও স্বপ্নাত্মা অন্ধ হয় না, শরীর খঞ্জ হইলে খঞ্জ হয় না, শরীরের দোষে ইহা দূষিত হয় না, শরীরকে বিনাশ করিলে বিনষ্ট হয় না, শরীর খঞ্জ হইলে খঞ্জ হয় না—তবুও (স্বপ্নে দেখা যায়) ইহাকে যেন কেহ বিনাশ করিতেছে, ইহার পশ্চাতে যেন কেহ ধাবিত হইতেছে, ইহা যেন দুঃখ ভোগ করিতেছে এবং ইহা যেন ক্রন্দন করিতেছে। ইহাতে আমি কল্যাণ দেখিতেছি না।’ প্রজাপতি বলিলেন—’ইন্দ্র, ইহা এই রকমই। তোমার নিকট ইহা আমি আবার ব্যাখ্যা করিব। তুমি আরও বত্রিশ বৎসর এখানে বাস কর।’ ইন্দ্র আবার বত্রিশ বৎসর বাস করিলেন। তখন প্রজাপতি বলিলেন।