য এষ স্বপ্নে মহীয়মানশ্চরত্যেষ আত্মেতি হোবাচৈতদমৃতমভয়মেতদ্ ব্রহ্মেতি। স হ শান্তহৃদয়ঃ প্রব্রাজ স হাপ্রাপ্যৈব দেবানেতদ্ ভয়ং দদৰ্শ তদ্ যদ্যপীদং শরীরমন্ধং ভবত্যনন্ধঃ স ভবতি যদি স্লামমগ্রামো নৈবৈষোহস্য দোষেণ দুষ্যতি ॥ ১
৬১৪. ন বধেনাস্য হন্যতে নাস্য স্লামো স্ৰাম্যেণ ঘ্নন্তি ত্বেবৈনং বিচ্ছাদয়ন্তীবা- প্রিয়বেত্তের ভবত্যপি রোদিতীব নাহমত্র ভোগ্যং পশ্যামীতি ॥২
অন্বয় : যঃ এষঃ (এই যিনি) স্বপ্নে মহীয়মানঃ (পূজ্যমান হইয়া) চরতি (বিচরণ করেন), এষঃ (ইনিই) আত্মা ইতি হ উবাচ—এতৎ অমৃতম্, অভয়ম্, এতৎ ব্ৰহ্ম ইতি (৮।৮।৩ দ্রঃ)। সঃ হ শান্তহৃদয়ঃ প্ৰব্ৰাজ। সঃ হ অপ্রাপ্য এব দেবান্ এতৎ ভয়ম্ দদর্শ (৮।৯।১ দ্রঃ)—তৎ যদি অপি ইদম শরীরম্ অন্ধম্ ভবতি (হয়), অনন্ধঃ (অন্ধ নয় এমন, চক্ষুষ্মান্) সঃ ভবতি। যদি স্লামম্ (খঞ্জ) অস্ত্রামঃ (খঞ্জ নয় এমন)। ন এব অস্য (এই শরীরের) দোষেণ (দোষদ্বারা) দুষ্যতি (দূষিত হয়) (৮।৯।২), ন বধেন (বধ দ্বারা) অস্য (এই শরীরের) হন্যতে (বিনাশ প্রাপ্ত হয়), ন অস্য স্লামেণ (খঞ্জত্বদ্বারা) স্রামঃ (খঞ্জ)। মন্তি (বিনাশ করে) তু এব (=ইব, যেন) এনম্ (ইহাকে) বিচ্ছাদয়ন্তি ইব (যেন ধাবিত হয়—শঙ্কর) অপ্রিয়বেত্তা ইব (যেন অপ্রিয় ঘটনার বেত্তা; বেত্তা=বেতৃ, যে জানে বা অনুভব করে ভবতি (হয়) অপি রোদিতি ইব (যেন ক্রন্দন করিতেছে)। ন অহম্ অত্র ভোগ্যম্ (কল্যাণ) পশ্যামি ইতি (দেখিতেছি)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র)—এই যিনি স্বপ্নে পূজিত হইয়া বিচরণ করেন, তিনিই আত্মা, তিনিই অমৃত, অভয়, তিনিই ব্রহ্ম। তখন ইন্দ্ৰ শান্তহৃদয়ে চলিয়া গেলেন, কিন্তু দেবতাদের নিকট উপস্থিত হইবার আগেই তাঁহার মনে এই আশঙ্কা দেখা দিল— ‘যদিও এই শরীর অন্ধ হইলে স্বপ্নপুরুষ অন্ধ হয় না, শরীর খঞ্জ হইলে সে খঞ্জ হয় না, এই শরীরের দোষে সে দূষিত হয় না, দেহ বিনষ্ট হইলে সে বিনষ্ট হয় না, দেহের অশ্রুপাতেও ইহার অশ্রুপাত হয় না—তবুও (নিদ্রাবস্থায় মনে হয়, এই স্বপ্নপুরুষকে) যেন কেহ বিনাশ করিতেছে, কেহ ইহাকে তাড়া করিতেছে, এই স্বপ্নপুরুষ যেন দুঃখ অনুভব করিতেছে, রোদন করিতেছে। এই উপদেশে আমি কল্যাণ দেখিতেছি না।
মন্তব্য : ৮।১০।২ শঙ্করের মতে বিচ্ছাদয়ন্তি=বিদ্রাবয়তি—পশ্চাৎ ধাবিত হয়। মোক্ষমূলার বলেন—এই শব্দের প্রকৃত অর্থ ‘আবরণ উন্মুক্ত করা’, সুতরাং এস্থলে এ অর্থ সঙ্গত হয় না।’ এই জন্য তিনি ‘বিচ্ছায়য়ন্তি’ পাঠ গ্রহণ করিয়াছেন। বৃহদারণ্যক উপনিষদেও (৪।৩।২০) এরূপ স্থলে ‘বিচ্ছায়য়তি’ প্ৰয়োগ আছে।