স যোহনং ব্রহ্মেত্যুপাস্তেহনুবতো বৈ স লোকান্ পানবতোঽভিসিধ্যতি যাবদস্য গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যোহন ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগবোহন্নায় ইত্যন্নাদ্বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ অনুম্ ব্রহ্ম ইতি উপাস্টে,অন্নবতঃ [লোকান্] (অন্নবান লোকসমূহকে) বৈ সঃ লোকান্ পানবতঃ [লোকান্] (পানযুক্ত লোকসমূহকে) অভিসিধ্যতি (লাভ করে)। যাবৎ অন্নস্য (অন্নের) গতম্ তত্র অস্য যথাকামচারঃ ভবতিযঃ অনুম্ ব্ৰহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ অন্নাৎ (অন্ন অপেক্ষা) ভূয়ঃ ইতি। অন্নাৎ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫ মঃ দ্ৰঃ)।
সরলার্থ : যিনি অন্নকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তিনি অন্ন ও পানযুক্ত লোকসমূহ লাভ করেন। যিনি অন্নকে ব্রহ্ম বলিয়া উপাসনা করেন, অন্নের গতি যত দূর, তত দূর তাঁহার যথেচ্ছগতি হয়। (নারদ)—‘ভগবান্ অন্ন হইতে শ্রেষ্ঠ কি কিছু আছে?’ (সনৎকুমার)—‘অন্ন হইতেও শ্রেষ্ঠ বস্তু আছে।’ (নারদ)—‘আপনি তাহা আমাকে বলুন।’