অনুং বাব বলায়স্তস্মাদ্ যদ্যপি দশরাত্রীনাম্নীয়াদ্যদ্যু হজীবেদথ বাহদ্রষ্টাহশ্রোতাহ মন্তাহবোদ্ধাহ কর্তাঽবিজ্ঞাতা ভবত্যথাহনুস্যায়ৈ দ্রষ্টা ভবতি শ্রোতা ভবতি মন্তা ভবতি বোদ্ধা ভবতি কর্তা ভবতি বিজ্ঞাতা ভবত্যন্নমুপাস্ৱেতি ॥ ১
অন্বয় : অন্নম্ বাব বলাৎ (বল অপেক্ষা) ভূয়ঃ। তস্মাৎ (সেই জন্য) যদ্যপি দশরাত্রীঃ (অর্থাৎ দশ রাত্রি ও দশ দিন) ন আশীয়াৎ (আহার করে না) যদি ঊ হ (যদিও জীবেৎ (জীবিত থাকে), অথ (তখন) বা (নিশ্চয়ই) অদ্রষ্টা, অশ্রোতা, অমন্তা (সে মনন করিতে পারে না), অকর্তা, অবিজ্ঞাতা ভবতি। অথ অনুস্য (অন্নের) আয়ৈ (লাভে), দ্রষ্টা ভবতি, শ্রোতা ভবতি, মন্তা ভবতি, বোদ্ধা ভবতি, বিজ্ঞাতা ভবতি ইতি। অন্নম্ উপাস্থ (৭।৮।১ মঃ দ্ৰঃ)ব।
সরলার্থ : অন্ন বল অপেক্ষা শ্রেষ্ঠ। সেইজন্য যদি কেহ দশ দিন ও দশ রাত্রি আহার না করে, তবে সে জীবিত থাকিলেও দেখিতে পারে না, শুনিতে পারে না, চিন্তা করিতে পারে না, বুঝিতে পারে না, কাজ করিতে পারে না, জানিতে পারে না। কিন্তু আহার করিলে সে দেখিতে, শুনিতে, চিন্তা করিতে, বুঝিতে পারে, কাজ করিতে পারে, জ্ঞানলাভ করিতে পারে। এই অন্নের উপাসনা কর।