স যো বিজ্ঞানং ব্রহ্মেত্যুপাস্তে বিজ্ঞানবতো বৈ স লোকাঞ্ জ্ঞানবতোহভিসিধ্যতি যাবদ্বিজ্ঞানস্য গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যে বিজ্ঞানং ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগবো বিজ্ঞানাদ্ভূয় ইতি বিজ্ঞানাদ্বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্ৰবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ বিজ্ঞানম্ ব্রহ্ম ইতি উপাস্তে, বিজ্ঞানবতঃ [লোকান্] (বিজ্ঞানসম্পন্ন লোকসমূহকে) বৈ সঃ লোকান্, জ্ঞানবতঃ [লোকান্] (জ্ঞানসম্পন্ন লোকসমূহকে অভিসিধ্যতি (প্রাপ্ত হয়)। যাবৎ বিজ্ঞানস্য (বিজ্ঞানের) গতম্, তত্র অস্য যথাকামচার: ভবতি, যঃ বিজ্ঞানম্ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ বিজ্ঞানাৎ (বিজ্ঞান অপেক্ষা ভূয়? ইতি। বিজ্ঞানাৎ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি। (৭।১।৫ দ্রঃ) [বিজ্ঞান—শাস্ত্রোক্ত বিষয়ের জ্ঞান। জ্ঞান—সাধারণ বিষয়ের জ্ঞান (শঙ্কর)।]
সরলার্থ : যিনি বিজ্ঞানকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তিনি জ্ঞানময় ও বিজ্ঞানময় জগৎ লাভ করেন। যিনি বিজ্ঞানকে ব্রহ্মরূপে উপাসনা করেন, বিজ্ঞানের যত দূর গতি, তত দূর তাঁহার ইচ্ছানুযায়ী গতি হইয়া থাকে। (নারদ)— ‘ভগবান্, বিজ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ কি কিছু আছে?’ (সনৎকুমার)—’বিজ্ঞান অপেক্ষাও শ্রেষ্ঠ বস্তু আছে।’ (নারদ)— ‘আপনি আমাকে তাহা বলুন।’