তানি হ বা এতানি চিত্তৈকায়নানি চিত্তাত্মানি চিত্তে প্রতিষ্ঠিতানি তস্মাদ্ যদ্যপি বহুবিদচিত্তো ভবতি নায়মস্তীত্যেবৈনমাতুর্যদয়ং বেদ যদ্বা অয়ং বিদ্বান্নেখমচিত্তঃ স্যাদিতি। অথ যদ্যল্পবিচ্চিত্তবান্ ভবতি তস্মা এবোত শুশ্ৰুষন্তে চিত্তং হ্যেবৈষামেকায়নং চিত্তমাত্মা চিত্তং প্ৰতিষ্ঠা চিত্তমুপাস্ৱেতি ॥ ২
অন্বয় : তানি হ বৈ এতানি (এই সমুদয়; সঙ্কল্প, মন, বাক্, নাম, মন্ত্র ও কর্ম) চিত্ত+একায়নানি (চিত্ত যাহাদিগের একায়ন, ৭।৪।২ দ্রঃ) চিত্তাত্মানি (চিত্তই যাহাদিগের আত্মা) চিত্তে প্রতিষ্ঠিতানি (চিত্তেই প্রতিষ্ঠিত)। তস্মাৎ (সেইজন্য) যদ্যপি বহুবিৎ (বহুজ্ঞ) অচিত্তঃ (বিবেচনারহিত) ভবতি (হয়)—ন (না) অয়ম্ (এই ব্যক্তি) অস্তি (আছে) ইতি এব এবম্ আহুঃ (বলিয়া থাকে)—যৎ অয়ম্ বেদ (এ ব্যক্তি যতই জানুক না কেন) যৎ (যদি) বৈ অয়ম্ বিদ্বান্ (জানিত) ন (না) ইথম্ (এই প্রকার) অচিত্তঃ (চিত্তবিহীন) স্যাৎ (হইত) ইতি। অথ (আর) যদি অল্পবিৎ (অল্পজ্ঞ) চিত্তবান্ (বিবেচনাশীল) ভবতি (হয়), তস্মৈ (তাহাকে) এর উত শুশ্রুষন্তে (শ্রবণ করিতে ইচ্ছা করে)। চিত্তম্ হি এব এষাম্ (ইহাদিগের) একায়নম্ (একমাত্র গতি) চিত্তম্ আত্মা চিত্তম্ প্রতিষ্ঠা। চিত্তম্ উপাস্ত্ৰ ইতি (৭।৪।২ টীকা)।
সরলার্থ : চিত্তই সঙ্কল্প প্রভৃতির গতি, চিত্তই ইহাদের আত্মা এবং চিত্তেই ইহাদের প্রতিষ্ঠা। কোন মানুষ যতই জানুক না কেন তাহার বিবেচনাশক্তি না থাকিলে লোকে বলে, ‘এ ব্যক্তি (থাকিয়াও) নাই; সে যদি সত্যই বিদ্বান হইত, তবে এমন চিত্তহীন (বুদ্ধিহীন) হইত না।’ আর অল্প জানিয়াও কেহ যদি বুদ্ধিমান হয়, তবে সকলেই তাহার কথা শুনিতে ইচ্ছা করে। চিত্তই ইহাদের একমাত্র গতি, চিত্তই আত্মা এবং চিত্তেই ইহাদের প্রতিষ্ঠা। চিত্তেরই উপাসনা কর।
মন্তব্য : ‘যৎ অয়ম্ বেদ’ এই অংশ পূর্ববাক্যের সহিতও যুক্ত হইতে পারে, পরবাক্যের সহিতও যুক্ত হইতে পারে। পূর্ববর্তী বাক্যের সহিত যুক্ত হইলে ইহার অর্থ হইবে ‘এই ব্যক্তি যতই জানুক না কেন’ আর পরবর্তী বাক্যের সহিত যুক্ত হইলে ইহার অর্থ হইবে—’এই ব্যক্তি যদি জানিত’।