চিত্তং বাব সংকল্পাদ্ভূয়ো যদা বৈ চেতয়তেহথ সংকল্পয়তেহথ মনস্যত্যথ বাচমীরয়তি তামু নাম্নীরয়তি নাম্নি মন্ত্রা এবং ভবন্তি মন্ত্রেষু কর্মাণি ॥ ১
অন্বয় : চিত্তম্ বাব সংকল্পাৎ ভূয়ঃ। যদা (যখন) বৈ চেতয়তে (অনুভব করে, বুঝিতে পারে) অথ সংকল্পয়তে (সংকল্প করে), অথ মনস্যতি অথ বাচম্ ঈরয়তি, তাম্ উ নাম্নি ঈরয়তি, নাম্নি মন্ত্রাঃ একম্ ভবন্তি মন্ত্রেষু কর্মাণি (৭।৪।১ টীঃ)।
সরলার্থ : সংকল্প অপেক্ষা চিত্ত শ্রেষ্ঠ। মানুষ প্রথমে অনুভব করে, তারপর ক্রমে সংকল্প করে,মনন করে, এবং বাগিন্দ্রিয়কে নিযুক্ত করে; তারপর তাহাকে নাম উচ্চারণ করিতে প্রবৃত্ত করে। মন্ত্রসমূহ নামে এবং কর্মসমূহ মন্ত্রে একীভূত হয়।