স যো মনো ব্রহ্মেত্যুপাস্তে যাবন্মনসো গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যো মনো ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগবো মনসো ভূয় ইতি মনসো বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ মনঃ ব্রহ্ম ইতি উপাস্তে, যাবৎ মনসঃ (মনের) গতম্ তত্র অস্য যথা কামচারঃ ভবতি, যঃ মনঃ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ মনসঃ ভুয়ঃ? ইতি। মনসঃ বাব ভুয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫)।
সরলার্থ : যিনি মনকে ব্রহ্মরূপে উপাসনা করেন, মনের গতি যত দূর, তত দূর পর্যন্ত তিনি স্বচ্ছন্দে যাইতে পারেন। নারদ জিজ্ঞাসা করিলেন—’ভগবান, মন অপেক্ষা কি কিছু শ্রেষ্ঠ আছে?’ সনৎকুমার বলিলেন—’মন অপেক্ষাও শ্রেষ্ঠ কিছু আছে।’ নারদ বলিলেন—’আপনি আমাকে তাহা বলুন।’