মনো বাব বাচো ভূয়ো যথা বৈ দ্বে বামলকে দ্বে বা কোলে দ্বৌ বাক্ষৌ মুষ্টিরনুভবত্যেবং বাচং চ নাম চ মনোহনুভবতি, স যদা মনসা মনস্যতি মন্ত্রানধীয়ীয়েত্যথাধীতে কর্মাণি কুর্বীয়েত্যথ কুরুতে পুত্রাংশ্চ পশৃংশ্চেচ্ছেয়েত্যথেচ্ছত ইমং চ লোকমমুং চেচ্ছেয়েত্যথেচ্ছতে, মনো হ্যাত্মা মনো হি লোকো মনো হি ব্ৰহ্ম মন উপাস্থেতি ॥ ১
অন্বয় : মনঃ বাব বাচঃ (বাক অপেক্ষা) ভূয়ঃ (শ্রেষ্ঠ)। যথা বৈ দ্বে বৈ আমলকে (দুইটি আমলক ফলকে) দ্বে বা কোলে (দুইটি বদরী ফলকে), দ্বৌ বা অক্ষৌ (দুইটি অক্ষ ফলকে; অক্ষবিভীতক, বহেড়া) মুষ্টিঃ (হস্তের মুষ্টি), অনুভবতি (ধারণ করে, অন্তর্ভূত করে, অনুভব করে), এবম্ (এই প্রকার) বাচম্ চ নাম চ (নামকে) মনঃ অনুভবতি সঃ (মানুষ) যদা (যখন) মনসা (মনদ্বারা) মনস্যতি (মনন করে), মন্ত্রান্ (মন্ত্রসমূহকে) অধীয়ীয় (অধ্যয়ন করি) ইতি, অথ অধীতে (অধ্যয়ন করে)। কর্মাণি (কর্মসমূহকে) কুর্বীয় (করি) ইতি অথ কুরুতে (করে)। পুত্রান্ চ (পুত্রসমূহকে), পশূন্ চ (পশুসমূহকে) ইচ্ছেয় (বৈদিক, ইচ্ছেয়ম্—ইচ্ছা করি। ইতি, অথ ইচ্ছতে (বৈদিক, ইচ্ছা করে, লাভ করে); ইমম্ চ লোকম্ (এই লোককে) অমুম্ চ (ঐ লোককে, পরলোককে) ইচ্ছেয় ইতি অথ ইচ্ছতে। মনঃ হি আত্মা, মনঃ লোকঃ; মনঃ হি ব্ৰহ্ম। মনঃ উপাসাস্থ (উপাসনা কর) ইতি।
সরলার্থ : মন বাক্য অপেক্ষা শ্রেষ্ঠ। হাতের মুঠি যেমন দুইটি আমলকী, বদরী (কুল) বা বিভীতক (বহেড়া) ফলকে ধরিয়া রাখে, মন তেমনি বাক্ ও নামকে ধারণ করিয়া থাকে। কারণ মন যখন স্থির করে যে ‘আমি পড়ি’, তখন সে পড়ে; যখন স্থির করে যে ‘আমি কাজ করি,’ তখন সে কাজ করে; যখন স্থির করে যে, ‘আমি পুত্র চাই পশু চাই” তখন সে সেই সবই পায়; যখন স্থির করে যে, ‘আমি ইহলোক ও পরলোক লাভ করিতে চাই’ তখন তাহাই পায় (অর্থাৎ মানুষ প্রথমে ‘মন দ্বারা একটি বিষয় ঠিক করে তাহার পর সেই অনুযায়ী কাজ করে)। মনই আত্মা, মনই লোক, মনই ব্ৰহ্ম। মনকেই উপাসনা কর।