স যো বাচং ব্রহ্মেত্যুপাস্তে যাবদ্বাচো গতং তত্রাস্য যথা কামচারো ভবতি যো বাচং ব্রহ্মেতে্যুপাস্তেঽস্তি ভগবো বাচো ভূয় ইতি বাচো বাব ভয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ বাচম্ ‘ব্রহ্ম’ ইতি উপাস্তে, যাবৎ বাচঃ (বাক্যের) গতম্, তত্র অস্য যথাকামচারঃ ভবতি—যঃ বাচম্ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ বাচঃ ভূয়? ইতি। বাচঃ বাব ভয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫)।
সরলার্থ : যিনি বাক্কে ব্রহ্ম বলিয়া উপাসনা করেন, বাক্যের যতদূর গতি ততদূর পর্যন্ত তিনি যথেচ্ছ যাইতে পারেন। নারদ বলিলেন—’ভগবান্, বাক্ অপেক্ষা কি কিছু শ্রেষ্ঠ আছে?’ সনৎকুমার বলিলেন—’বাক্ অপেক্ষা শ্রেষ্ঠ এমন বস্তু নিশ্চয়ই আছে।’ নারদ বলিলেন—’আপনি তাহা আমাকে বলুন।’