অথাত আত্মাদেশ এবাত্মৈবাধস্তাদাত্মোপরিষ্টাদাত্মা পশ্চাদাত্মা পুরস্তাদাত্মা দক্ষিণত আত্মোত্তরত আত্মৈবেদং সর্বমিতি। স বা এষ এবং পশ্যন্নেবং মন্বান এবং বিজানন্নাত্মরতিরাত্মক্রীড় আত্মমিথুন আত্মানন্দঃ স স্বরাড়ু ভবতি, তস্য সর্বেষু লোকেষু কামচারো ভবতি। অথ যেহন্যাথাহতো বিদুরন্যরাজানস্তে ক্ষয্যলোকা ভবন্তি। তেষাং সর্বেষু লোকেম্বকামচারো ভবতি ॥ ২
অন্বয় : অথ অতঃ (ইহার পর) আত্মাদেশঃ (আত্মদৃষ্টিতে উপদেশ) এর আত্মা এবং অধস্তাৎ, আত্মা উপরিষ্টাৎ, আত্মা পশ্চাৎ, আত্মা পুরস্তাৎ, আত্মা দক্ষিণতঃ, আত্মা উত্তরতঃ—আত্মা এব ইদম্ সর্বম্ ইতি (১ম মন্ত্রের মন্তব্য দ্রঃ)। সঃ বৈ এষঃ (সেই সাধক) এবম্ (এই প্রকারে) পশ্যন্ (দেখিয়া) এবম্ মন্বানঃ (মনন করিয়া) এবম্ বিজানন্ (জানিয়া) আত্মরতিঃ (আত্মাতে যাঁহার রতি তিনি), আত্মক্রীড়ঃ (আত্মাতে যিনি ক্রীড়া করেন), আত্মমিথুনঃ (আত্মাতে যাঁহার মিথুনভাব), আত্মানন্দঃ (আত্মাতে যাঁহার আনন্দ); সঃ স্বরাট্ (স্ব+রাজ্=আত্মেম্বর; স্বাধীন) ভবতি। তস্য সর্বেষু লোকেষু (সমুদয় লোকে) কামচারঃ (স্বাধীন আচরণ) ভবতি। অথ যে (যাহারা) অন্যথা (অন্যপ্রকার) অতঃ (ইহা অপেক্ষা) বিদুঃ (জানে) অন্যরাজানঃ (পরাধীন; অন্য ব্যক্তি যাহাদের রাজা) তে (তাহারা) ক্ষয্যলোকাঃ (যাহাদিগের স্বর্গাদি লোক ক্ষয়শীল) ভবন্তি (হয়) তেষাম্ (তাহাদিগের) সর্বেষু লোকেষু অকামচারঃ (পরাধীনতা) ভবতি।
সরলার্থ : এইবারে আত্মদৃষ্টিতে উপদেশ—আত্মাই নিম্নে, আত্মাই ঊর্ধ্বে, আত্মাই পশ্চাতে, আত্মাই সম্মুখে, আত্মাই দক্ষিণে, আত্মাই বামে—আত্মাই এই সমস্ত। যিনি এইভাবে দেখেন, মনন করেন, এই রকম বিজ্ঞান লাভ করেন, তিনি আত্মরতি, আত্মক্রীড়, আত্মমিথুন এবং আত্মানন্দ হন এবং তিনিই স্বরাট্ হন। আর যে ইহা ছাড়া অন্যরকম জানে, সে অন্যের অধীন হয়, এবং ক্ষয়শীল লোক লাভ করে। সমস্ত লোকে তাহার গতি সীমিত হয়।
মন্তব্য : স্বরা—যিনি স্বাধীন, কিংবা যিনি আপনাতে আপনি বিরাজমান।