যো বৈ ভূমা তৎ সুখং নাল্পে সুখমস্তি ভূমৈব সুখং ভূমা ত্বেব বিজিজ্ঞাসিতব্য ইতি ভূমানং ভগবো বিজিজ্ঞাস ইতি ॥ ১
অন্বয় : যঃ বৈ ভূমা (মহান) তৎ (তাহা) সুখম্। ন অল্পে (সীমাবিশিষ্ট বস্তুতে) সুখম্ অস্তি (আছে)। ভূমা এব সুখম্। ভূমা তু এব বিজিজ্ঞাসিতব্যঃ ইতি। ভূমানম্ (ভূমাকে) ভগবঃ বিজিজ্ঞাসে ইতি (৭।১৭ মঃ দ্রঃ)।
সরলার্থ : সনৎকুমার বলিলেন—’যাহা ভূমা, তাহাই সুখ; অল্পে সুখ নাই, ভূমাই সুখ। এই ভূমাকেই বিশেষরূপে জানিতে ইচ্ছা করিবে।’ নারদ বলিলেন—এই ভূমাকেই বিশেষরূপে জানিতে ইচ্ছা করি।’