যদা বৈ সুখং লভতেহথ করোতি নাসুখং লম্বা করোতি সুখমেব লম্বা করোতি সুখং ত্বেব বিজিজ্ঞাসিতব্যমিতি সুখং ভগবো বিজিজ্ঞাস ইতি ॥১
অন্বয় : যদা বৈ সুখম্ লভতে (লাভ করে), অথ করোতি (কর্ম করে)। ন অসুখম লম্বা (সুখ লাভ না করিয়া) করোতি। সুখম্ এব লম্বা করোতি। সুখম্ তু এব বিজিজ্ঞাসিতব্যম্ ইতি। সুখম্ ভগবঃ বিজিজ্ঞাসে ইতি। (৭।১৭)।
সরলার্থ : সনৎকুমার বলিলেন—’যদি মানুষ সুখ পায় তবেই কর্ম করে। সুখ না পাইলে কর্ম করে না; সুখ পাইলেই করে। এই সুখকেই বিশেষরূপে জানিতে উৎসুখ হওয়া দরকার।’ নারদ বলিলেন—’ভগবান্, এই সুখকেই বিশেষরূপে জানিতে চাই।’