যদা বৈ নিস্তিষ্ঠত্যথ শ্রদ্দধাতি নানিস্তিষ্ঠ�দ্দধাতি নিস্তিষ্ঠনের শ্রদধাতি নিষ্ঠা ত্বেব বিজিজ্ঞাসিতব্যেতি নিষ্ঠাং ভগবো বিজিজ্ঞাস ইতি।।১
অন্বয় : যদা বৈ নিস্তিষ্ঠতি (গুরুতে নিষ্ঠাবান হয়) অথ শ্রদধাতি। ন অনিস্তিষ্ঠন্ (নিষ্ঠা না থাকিলে) শ্রদ্দাধাতি নিষ্ঠাবান এব (নিষ্ঠা থাকিলেই শ্রদধাতি। নিষ্ঠা (নিশ্চিতরূপে স্থিতি) তু এব বিজিজ্ঞাসিতব্যা ইতি। নিষ্ঠাম্ ভগবঃ বিজিজ্ঞাসে ইতি (৭।১৭-১৯ মঃ দ্রঃ)।
সরলার্থ : মানুষ যখন নিষ্ঠাবান হয়, তখনই শ্রদ্ধাবান হইয়া থাকে। নিষ্ঠাবান না হইলে শ্রদ্ধাবান হইতে পারে না, নিষ্ঠাবান হইলেই পারে। এই নিষ্ঠাকেই বিশেষরূপে জানিবার ইচ্ছা করিতে হইবে। নারদ বলিলেন—’আমি নিষ্ঠাকেই বিশেষরূপে জানিতে চাই।’