সোহহং ভগবো মন্ত্রবিদেবাস্মি নাত্মবিৎ শুতং হ্যেব মে ভগবদ্দৃশে— ভ্যস্তরতি শোকমাত্মবিদিতি সোহহং ভগবঃ শোচামি তং মা ভগবাঞ্ছোকস্য পারং তারয়াত্বিতি তং হোবাচ যদ্বৈ কিংচৈতদধ্যগীষ্ঠা নামৈবৈতৎ ॥ ৩
অন্বয় : সঃ অহম্ (এমন যে আমি, এত বিদ্যা লাভ করিয়াও আমি) ভগবঃ! মন্ত্রবিৎ এব (কেবল মন্ত্ৰবিই) অস্মি (হই); ন আত্মবিৎ (আত্মবিৎ নই; আত্মা কি জানি না) শ্রুতম্ হি এব মে (আমি শুনিয়াছি) ভগবৎ+দৃশেভ্যঃ (ভগবৎ সদৃশ লোকের নিকট) তরতি (উত্তীর্ণ হয়) শোকম্ আত্মবিৎ ইতি। সঃ অহম্ ভগবঃ! শোচামি (শোক অনুভব করিতেছি)। তম্ মা (সেই আমাকে) ভগবান্ শোকস্য পারম্ (শোকের পরপারে) তারয়তু (উত্তীর্ণ করুন) ইতি। তম্ হ উবাচ—যৎ বৈ কিম্চ এতৎ (যাহা কিছু) অধ্যগীষ্ঠা (অধ্যয়ন করিয়াছ) নাম এব (নামমাত্র) এতৎ (ইহা)।
সরলার্থ : ‘এত জানিয়াও আমি কেবল মন্ত্রবিৎ আত্মবিৎ নই। আপনার মত ব্যক্তিদের মুখে শুনিয়াছি যে, আত্মবিৎ শোক অতিক্রম করেন। আমি শোকমগ্ন; আপনি আমাকে শোকের পরপারে লইয়া যান।’ সনৎকুমার তাঁহাকে বলিলেন—”তুমি যাহা কিছু অধ্যয়ন করিয়াছ তাহা নাম (বাক্য) মাত্ৰ।’