যদা বৈ শ্রদ্ধধাত্যথ মনুতে নাশদ্দধন্মনুতে শ্রদ্দধদেব মনুতে শ্রদ্ধা ত্বেব বিজিজ্ঞাসিতব্যেতি। শ্রদ্ধাং ভগবো বিজিজ্ঞাস ইতি ॥ ১
অন্বয় : যদা বৈ শ্রদধাতি (মন্তব্য বিষয়ে শ্রদ্ধাযুক্ত হয়), অথ মনুতে। ন অশ্রদধৎ (শ্রদ্ধাযুক্ত না হইলে) মনুতে। শ্রদধৎ এব (শ্রদ্ধাযুক্ত হইয়াই) মনুতে শ্রদ্ধা তু এব বিজিজ্ঞাসিতব্যা ইতি শ্রদ্ধাং ভগবো বিজিজ্ঞাসে ইতি। (৭।১৭)।
সরলার্থ : সনৎকুমার বলিলেন—’যখন মানুষ শ্রদ্ধাবান হয় তখনই মনন করে, শ্রদ্ধাবান না হইলে মনন করিতে পারে না, শ্রদ্ধাবান হইলেই পারে। এই শ্রদ্ধাকেই বিশেষরূপে জানিবার ইচ্ছা করিতে হইবে।’ নারদ বলিলেন—’ভগবান্, আমি শ্রদ্ধাকেই বিশেষরূপে জানিতে চাই।’