যদ বৈ মনুতেহথ বিজানাতি নামত্বা বিজানাতি মত্বৈব বিজানাতি মতিত্বেব বিজিজ্ঞাসিতব্যেতি। মতিং ভগবো বিজিজ্ঞাস ইতি ॥ ১
অন্বয় : যদা বৈ মনুতে (মনন করে) অথ বিজানাতি; ন অমত্বা (মনন না করিয়া) বিজানাতি। মত্বা এব (মনন করিয়াই) বিজানাতি। মতিঃ (মনন, তর্কশঙ্কর) তু এব বিজিজ্ঞাসিতব্যা ইতি। মতিম্ ভগবঃ বিজিজ্ঞাসে ইতি (৭।১৭)।
সরলার্থ : সনৎকুমার বলিলেন—’যখন মানুষ মনন করে, তখনই বিশেষরূপে জানে, মনন না করিলে জানিতে পারে না। এই মননকেই বিশেষরূপে জানিবার ইচ্ছা করিতে হইবে।’ নারদ বলিলেন—’আমি মননকেই বিশেষরূপে জানিতে চাই।’