যদা বৈ বিজানাত্যথ সত্যং বদতি নাবিজানন্ সত্যং বদতি বিজানন্নেব সত্যং বদতি বিজ্ঞানং ত্বেব বিজিজ্ঞাসিতব্যমিতি বিজ্ঞানং ভগবো বিজিজ্ঞাস ইতি ॥ ১
অন্বয় : যদা (যখন) বৈ বিজানাতি (বিশেষরূপে জানে) অথ (তখন) সত্যম্ বদতি (বলে); ন অবিজানন্ (বিশেষরূপে না জানিয়া) সত্যম্ বদতি। বিজানন্ এব (বিশেষরূপে জানিয়াই) সত্যম্ বদতি। বিজ্ঞানম্ তু এব বিজিজ্ঞাসিতব্যম্। বিজ্ঞানম্ ভগবঃ বিজিজ্ঞাসে ইতি (৭।১৬ মন্ত্র দ্রঃ)।
সরলার্থ : সনৎকুমার বলিলেন—’যখন মানুষ বিশেষরূপে জানে, তখন সত্য বলে, না জানিয়া বলে না। বিশেষ জানিলেই সত্য বলা চলে। এই বিজ্ঞানকেই জানিবার ইচ্ছা করা উচিত।’ নারদ বলিলেন—’আমি বিজ্ঞানকেই জানিতে ইচ্ছা করি।’