স য আশাং ব্রহ্মেত্যুপাস্ত আশয়াস্য সর্বে কামাঃ সমৃধ্যন্ত্যমোঘা হাস্যাশিষো ভবন্তি যাবদাশায়া গতং তত্রাস্য যথাকামচারো ভবতি য আশাং ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগব আশায়া ভূয় ইত্যাশায়া বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ বব্ৰীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ আশাম্ ব্রহ্ম ইতি উপাস্তে, আশয়া (আশাদ্বারা) অস্য (ইহার) সর্বে কামাঃ (সমুদয় কামনা) সমৃধ্যন্তি (বৃদ্ধি প্রাপ্ত হয়), অমোঘাঃ (অব্যর্থ; মোঘ নিষ্ফল) হ অস্য আশিষঃ (প্রার্থনা, ইচ্ছা), ভবন্তি (হয়)। যাবৎ আশায়াঃ (আশার) গতম্, তত্র অস্য যথাকামচারঃ ভবতি যঃ আশাম্ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ আশায়াঃ (আশা অপেক্ষা) ভূয়ঃ? ইতি আশায়াঃ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫ টীকা)।
সরলার্থ : যিনি আশাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করেন, আশা দ্বারাই তাঁহার সব কামনা পূর্ণ এবং প্রার্থনা সফল হয়। যিনি আশাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করেন, আশার গতি যতদূর, ততদূর তাঁহার যথেচ্ছ গতি হয়। (নারদ)— ‘আশা অপেক্ষা শ্ৰেষ্ঠ কি কিছু আছে?’ (সনৎকুমার)—’আশা অপেক্ষা নিশ্চয়ই শ্রেষ্ঠ বস্তু আছে।’ (নারদ)’আপনি তাহা আমাকে বলুন।