স যঃ স্মরং ব্রহ্মেত্যুপাস্তে যাবৎ স্মরস্য গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যঃ স্মরং ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগবঃ স্মরাদ্ভূয় ইতি; স্মরাদ্বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্ৰবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ স্মরম্ (স্মরণকে) ব্রহ্ম ইতি উপাস্তে, যাবৎ স্মরস্য (স্মৃতির গতম্, তত্র অস্য যথাকামচারঃ ভবতি — যঃ স্মরম্ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ স্মরাৎ (স্মৃতি অপেক্ষা) ভূয়ঃ? ইতি। স্মরাৎ বাব ভূয়ঃ অস্তি ইতি তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫ দ্রঃ)
সরলার্থ : যে ব্যক্তি স্মরণকে ব্রহ্ম বলিয়া উপাসনা করেন, স্মরণের গতি যত দূর তত দূর তাহার স্বাধীন গতি। (নারদ)— ‘ভগবান্, স্মৃতি অপেক্ষা শ্রেষ্ঠ কি কিছু আছে?’ (সনৎকুমার)—‘স্মরণ অপেক্ষাও শ্রেষ্ঠ বস্তু আছে।’ (নারদ)— ‘আপনি তাহা আমাকে বলুন।’