স্মরো বাবাকাশাদ্ভূয়স্তস্মাদ্যদ্যপি বহব আসীর স্মরন্তো নৈব তে কঞ্চনশৃণুয়ুর্ন মন্ত্রীরন্ন বীজানীরন্ যদা বাব তে স্মরেয়ুরথ শৃণুয়ুরথ মন্ত্রীরথ বিজানীর স্মরেণ বৈ পুত্রান্ বিজানাতি স্মরেণ পশূন্ স্মরমুপাস্বেতি ॥ ১
অন্বয় : স্বরঃ (স্মৃতি) বাব আকাশাৎ (আকাশ অপেক্ষা) ভূয়ঃ (শ্রেষ্ঠ)। তস্মাৎ (সেই জন্য) যদ্যপি বহবঃ (বহুলোক) অসীর (উপবেশন করে, একত্র হয়) ন (না) স্মরন্তঃ (স্মরণ করিয়া) ন এব তে (তাহারা) কম্+চন (কোন বিষয়কে বা ব্যক্তিকে) শৃণুয়ুঃ (শুনিতে পারে), ন মন্ত্রীর (মনন করিতে পারে) ন বিজানীর (জানিতে পারে) যদা (যখন) বাব তে (তাহারা) স্মরেয়ুঃ (স্মরণ করিতে পারে), অথ মন্বীর, অথ বিজানীর; স্মরেণ বৈ (স্মৃতি দ্বারাই) পুত্রান্ (পুত্রগণকে) বিজানাতি (জানে), স্মরেণ পশূন্ (পশুসমূহকে)। স্মরম্ (স্মৃতিকে) উপাস্ত্র (উপাসনা কর) ইতি।
সরলার্থ : স্মৃতি আকাশ অপেক্ষা শ্রেষ্ঠ। তাই, যদি স্মৃতি না থাকে, তবে বহুলোক একত্র হইলেও তাহারা কোন বিষয় শুনিতে, চিন্তা করিতে বা জানিতে পারে না। আর যদি তাহারা স্মরণ করিতে পারে, তবে তাহারা শুনিতে, চিন্তা করিতে এবং জানিতে পারে। স্মৃতির সাহায্যে পুত্র ও পশুগণকে জানা যায়। স্মৃতিকে উপাসনা কর।