আকাশো বাব তেজসো ভূয়ানাকাশে বৈ সূর্যাচন্দ্রমসাবুভৌ বিদ্যুম্ন – ক্ষত্রাণ্যগ্নিরাকাশেনাহ্বয়ত্যাকাশেন শূণোত্যাকাশেন প্রতিশৃণোত্যাকাশে রমত আকাশে ন রমত আকাশে জায়ত আকাশমভিজায়ত আকাশমুপাস্থেতি ॥ ১
অন্বয় : আকাশঃ বাব তেজসঃ (তেজ অপেক্ষা) ভূয়ান্ (শ্রেষ্ঠ)। আকাশে বৈ সূর্যাচন্দ্রমসৌ (সূর্য ও চন্দ্রমা) উভৌ (এই উভয়) বিদ্যুৎ নক্ষত্রাণি (নক্ষত্রসমূহ) অগ্নিঃ। আকাশেন (আকাশ দ্বারা) আহ্বয়তি (আহ্বান করে); আকাশেন শৃণোতি (শ্রবণ করে আকাশেন প্রতিশৃণোতি (প্রত্যুত্তর দেয়), আকাশে রমতে (রমণ করে),আকাশে ন রমতে; আকাশে জায়তে (উৎপন্ন হয়), আকাশম্ অভিজায়তে (আকাশের অভিমুখে উত্থিত হয়; বৃক্ষাদি উৎপন্ন হইয়া আকাশের অভিমুখে উত্থিত হয়)। আকাশম্ (আকাশকে) উপাস্ত্ৰ ইতি।
সরলার্থ : আকাশ তেজ অপেক্ষা শ্রেষ্ঠ। আকাশেই চন্দ্র ও সূর্য উভয়ে, বিদ্যুৎ, নক্ষত্রসমূহ এবং অগ্নি রহিয়াছে। আকাশের সাহায্যে মানুষ পরস্পরকে আহ্বান করে, শ্রবণ করে, উত্তর প্রত্যুত্তর দেয়। মানুষ আকাশেই আনন্দ লাভ করে, আকাশেই দুঃখ ভোগ করে। আকাশেরই উপাসনা কর।