স যস্তেজো ব্রহ্মেত্যুপাস্তে তেজস্বী বৈ স তেজস্বতো লোকান্ ভাস্বতোহপহততমস্কানভিসিধ্যতি যাবত্তেজসো গতং তত্ৰাস্য যথাকামচারো ভবতি যস্তেজো ব্রহ্মেত্যুপাস্তেহস্তি ভগবস্তেজসো ভূয় ইতি তেজসো বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্ৰবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ তেজঃ ব্রহ্ম ইতি উপাস্তে তেজস্বী বৈ সঃ তেজস্বতঃ লোকান্ (তেজোময় লোকসমূহকে) ভাস্বতঃ [লোকান্] (প্রকাশবান্ বা দীপ্তিমান্ লোকসমূহকে অপহততমস্কান্ [লোকান্] (যে সমুদয় লোকের অন্ধকার বিদূরিত হইয়াছে, সেই সমুদয় লোককে) অভিসিধ্যতি (লাভ করে)। যাবৎ তেজসঃ গতম্; তত্র অস্য যথাকামচারঃ ভবতি—যঃ তেজঃ ব্ৰহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ তেজসঃ (তেজ অপেক্ষা) ভূয়ঃ? ইতি। তেজসঃ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি।
সরলার্থ : যিনি তেজকে ব্রহ্মরূপে উপাসনা করেন তিনি তেজস্বী হন। তিনি তেজোময়, দীপ্তিমান এবং তমোহীন লোক লাভ করেন। যিনি তেজকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তেজের গতি যতদূর ততদূর পর্যন্ত তাঁহার যথেচ্ছগতি। (নারদ) ‘তেজ হইতে কি শ্রেষ্ঠ কিছু আছে?’ (সনৎকুমার)—’তেজ হইতে শ্রেষ্ঠ বস্তু অবশ্যই আছে।’ (নারদ)—‘আপনি তাহা আমাকে বলুন।’