আপো বাবান্নাদ্ভূয়স্তস্মাদ্যদা সুবৃষ্টির্ন ভবতি ব্যাধীয়ন্তে প্রাণা অন্ন কনীয়ো ভবিষ্যতীত্যথ যদা সুবৃষ্টির্ভবত্যানন্দিনঃ প্রাণা ভবন্ত্যন্নং বহু ভবিষ্যতীত্যাপ এবেমা মূর্তা যেয়ং পৃথিবী যদন্তরিক্ষং যদ্ দ্যৌর্যৎ পর্বতা যদ্দেবমনুষ্যা যৎ পশবশ্চ বয়াংসি চ তৃণবনস্পতয়ঃ শ্বাপদান্যাকীটপতঙ্গপিপীলকমাপ এবেমা মূর্তা অপ উপাস্থেতি ॥ ১
অন্বয় : আপঃ (জল) বাব অন্নাৎ (অন্ন অপেক্ষা) ভূয়ঃ (শ্রেষ্ঠ)। তস্মাৎ (সেই জন্য) যদা (যখন) সুবৃষ্টিঃ ন ভবতি (হয়), ব্যাধীয়ন্তে (দুঃখিত হয়) প্রাণাঃ ‘অনুম্ কনীয়ঃ ভবিষ্যতি’ (অন্ন অল্প হইবে এই ভাবিয়া)। অথ যদা সুবৃষ্টিঃ ভবতি, আনন্দিনঃ (তুষ্ট) প্রাণাঃ ভবন্তি অন্নম্ বহু ভবিষ্যতি ইতি (বহু অন্ন হইবে এই ভাবিয়া)। আপঃ এব ইমাঃ (এই সমুদয়) মূর্তাঃ (বিবিধ মূর্তিরূপে পরিণত)—যা ইয়ম্ (এই) পৃথিবী যৎ (এই যে অন্তরিক্ষম্, যৎ দ্যৌঃ, যৎ পর্বতাঃ, যৎ দেবমনুষ্যাঃ যৎ পশবঃ চ, বয়াংসি চ তৃণবনস্পতয়ঃ, শ্বাপদানি আকীট-পতঙ্গ-পিপীলকম্—আপঃ এব ইমাঃ মূর্তাঃ। অপঃ (জলকে) উপাস্থ ইতি (৭।৮।১ দ্রঃ)।
সরলার্থ : জল অন্ন অপেক্ষা শ্রেষ্ঠ। সেইজন্য যখন সুবৃষ্টি না হয় তখন অন্ন কম উৎপন্ন হইবে ভাবিয়া প্রাণ দুঃখিত হয়; আর যখন সুবৃষ্টি হয়, তখন বহু অন্ন হইবে ভাবিয়া প্রাণ আনন্দিত হয়। এই যে পৃথিবী, এই যে অন্তরিক্ষ, দ্যুলোক, পর্বতসমূহ, দেব ও মনুষ্য, পশু-পক্ষী, তৃণ-বনস্পতি, শ্বাপদ এবং কীট-পতঙ্গ—পিপীলিকা পর্যন্ত সমস্ত প্রাণী—এই সব জলেরই রূপ। জলেরই উপাসনা কর।