স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ ॥ ৪
অন্বয় : সঃ যঃ এষঃ ইত্যাদি ৬।৮।৭ মন্ত্র দ্রষ্টব্য।
সরলার্থ : এই যে সূক্ষ্মতম সৎবস্তু, ইহাই সমস্ত জগতের আত্মা; তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, তুমিই তিনি। শ্বেতকেতু বলিল—’আপনি আবার আমাকে উপদেশ দিন।’ পিতা বলিলেন-’তাহাই হউক।”